বিরাট কোহলি-জসপ্রিত বুমরাহ ও যুজবেন্দ্রা চাহালকে বিশ্রাম রেখে ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দলকে নেতৃত্ব দিবেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। ক্যারিবীয় সফরে ওয়ানডে সিরিজের জন্য বিশ্রাম দেয়া হয় রোহিতকে।
কোহলি ওয়ানডে সিরিজেও খেলছেন না। আশা করা হচ্ছে এশিয়া কাপে ফিরবেন তিনি। অবশ্য আজ ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের দলে আছেন তিনি। প্রথম ম্যাচটিতে চোটের জন্য খেলেননি।
ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে লোকেশ রাহুল ও কুলদীপ যাদবকে। তবে তাদের খেলা নির্ভর করছে ফিটনেস পরীক্ষায় পাশ করার উপর। এছাড়া দলে ফিরেছেন অভিজ্ঞ স্পিনার রবীচন্দ্রন অশি^ন। গত নভেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ খেলেছিলেন অশি^ন। মোট পাঁচজন স্পিনারকে দলে রাখা হয়েছে। অন্যরা হলেন- রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও রবি বিষ্ণোই।