তাইজুলের স্পিন জাদুর পর (৫/২৮) লিটন দাসের (৫০) দারুণ ফিফটি তে ওয়েস্ট ইন্ডিজকে তৃতীয় ওয়ানডেতে ৪ উইকেটে হারাল বাংলাদেশ। ৩ ম্যাচের প্রতিটি জিতে সিরিজ নিশ্চিত করল টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডেতে হলো হোয়াইটওয়াশ। বাংলাদেশের লক্ষ্য ছিল ১৭৯ রান। ৪৮.৩ ওভারে জয় নিশ্চিত হয় (১৭৯/৬)।
লিটন ৫০, তামিম ৩৪, মাহমুদউল্লাহ ২৬ ও সোহান ৩২ রান করেন। সোহান ও মিরাজ (১৬) বাংলাদেশকে জয়ের কাছে নিয়ে গিয়ে সফল হন। ওয়েস্ট ইন্ডিজের মোতি ৪ উইকেট নেন।
বাংলাদেশ প্রথম ওয়ানডেটি ৬ ও দ্বিতীয়টি ৯ উইকেটে জেতে। এ ম্যাচ জিতে টানা ১১ ওয়ানডে ম্যাচ জেতা হলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ক্যারিবীয় সফর শেষ হলো। টেস্ট ও টি টোয়েন্টি সিরিজ দুটি অবশ্য ওয়েস্ট ইন্ডিজ জিতে নেয়। ওয়ানডে সিরিজে সাকিব ও মুশফিক (পুরো সফরেই নেই) ছিলেন না। তারপরও বাংলাদেশ ওয়ানডে সিরিজ জেতে।
তাইজুল সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে। প্রায় আট বছরের ক্যারিয়ারে সব মিলিয়ে এ বাঁহাতি স্পিনার ওয়ানডে খেলেছেন মাত্র ৯টি, গতকাল ছিল দশম ম্যাচ তাঁর। আর ফিরে বুঝিয়ে দিলেন এখনও ফুরিয়ে যাননি তিনি।
বাঁ-হাতি স্পিনার তাইজুল সুযোগ পেয়েই ৫ উইকেট নেন (৫/২৮)। ক্যারিয়ার সেরা বোলিং তার। ৪৮.৪ ওভারে অলআউট ক্যারিবীয়রা।
ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ ২, কিং ৮ ও ব্রুকস ৪ রানে ফেরেন। কেসি কার্টি ৬৬ বলে করেন ৩৩ রান। তার ইনিংসে ২টি চার ও ১টি ছক্কার মার ছিল। অধিনায়ক পুরান ১০৯ বলে ৭৩ রান করেছেন। দলের সর্বোচ্চ রান তার। নাসুম ও মোস্তাফিজ ২টি করে উইকেট পান।