ওয়েস্ট ইন্ডিজ-ভারত টেস্ট সিরিজ

ওয়েস্ট ইন্ডিজকে পাত্তাই দিল না ভারত

স্পোর্টস ডেস্ক

জুলাই ১৫, ২০২৩, ০৬:১০ পিএম

ওয়েস্ট ইন্ডিজকে পাত্তাই দিল না ভারত

স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও ব্যাটার যশস্বী জসওয়ালের দুর্দান্ত নৈপুন্যে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনই ভারত ইনিংস ও ১৪১ রানে হারিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে। এর মাধ্যমে ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়ের স্বাদ পেলো  ভারত। 

বল হাতে ম্যাচে ১২ উইকেট নেন অশ্বিন। ব্যাট হাতে অভিষেক টেস্টে ১৭১ রান করে ম্যাচ সেরা হন জসওয়াল। ভারতের অষ্টম খেলোয়াড় হিসেবে অভিষেকেই সেরা খেলোয়াড় হন জসওয়াল।
ডমিনিকায় প্রথম ইনিংসের ওয়েস্ট ইন্ডিজের ১৫০ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ৩১২ রান তুলে ভারত। ৮ উইকেট হাতে নিয়ে ১৬২ রানে এগিয়ে ছিল ভারত। জসওয়াল ১৪৩ রানে ও কোহলি ৩৬ রানে অপরাজিত ছিলেন।

Link copied!