ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি ও ওয়ানডে দল ঘোষণা

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৮, ২০২২, ১১:০৪ পিএম

ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি ও ওয়ানডে দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজ আজ বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের দলও ঘোষণা করেছে। নতুন সহঅধিনায়ক নিয়ে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি দলের নতুন সহঅধিনায়ক করা হয়েছে রোভম্যান পাওয়েলকে। 

৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। ২,৩ ও ৭ জুলাই ম্যাচ তিনটি রয়েছে। তারপরও তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো রয়েছে ১০,১৩ ও ১৬ জুলা্ই। 

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল : নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল (সহঅধিনায়ক), শামার ব্রুকস, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, ওবেড ম্যাকয়, কিমো পল, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ, ডেভন টমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র।

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল : নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ (সহঅধিনায়ক), শামার ব্রুকস, কিসি কার্টি, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, গুড়কেশ মোতি, কিমো পল, অ্যান্ডারসন ফিলিপ, রোভম্যান পাওয়েল,জেইডেন সিলস। 

 

 

 

Link copied!