কলকাতাকে হারিয়ে দিল পাঞ্জাব

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১, ২০২৩, ০৯:৪১ পিএম

কলকাতাকে হারিয়ে দিল পাঞ্জাব

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচেই হেরে গেছে। শনিবার টস জিতে প্রথমে বোলিং নিয়েও সুবিধা করতে পারল না নীতীশ রানার দল। প্রথমে ব্যাট করতে নেমে পাঞ্জাব করেছিল ৫ উইকেটে ১৯১ রান। জবাবে কলকাতা করে ৭ উইকেটে ১৪৬ রান। 

কলকাতার ইনিংসের ১৬ ওভারের পর বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। নিয়ম অনুযায়ী, সন্ধে ৭টা ৫৪ মিনিটের মধ্যে খেলা শুরু করা গেলে ওভার সংখ্যা কমত না। কিন্তু প্রবল বৃষ্টির জন্য ৭টা ৪৫ মিনিটে খেলা শেষ বলে ঘোষণা করেন আম্পায়াররা। এর ফলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৭ রানে হেরে যায় কলকাতা। 

এদিকে মোস্তাফিজ শনিবার সকালে ভারতে গিয়েছিলেন। কিন্তু দিল্লির একাদশে জায়গা পাননি। তার দলও হেরে গেছে। লাখনো সুপার জায়ান্টসের কাছে তাদের হার ৫০ রানে। 

 

Link copied!