ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ কলকাতা নাইট রাইডার্সের সামনে সানরাইজার্স হায়দরাবাদ। এমন ম্যাচে বাংলাদেশের ওপেনার লিটন দাস একাদশে জায়গা পাবেন? কলকাতা এ আইপিএলে ভাল করছে। ৩ ম্যাচের ২টিতে জয় ও ১টি তে হার তাদের।
পর পর দু’টি ম্যাচ জিতে আত্মবিশ্বাসী কলকাতা নাইট রাইডার্স। কলকাতায় এসেছেন বাংলাদেশের লিটন দাস। কিন্তু তাঁকে খেলাতে হলে বসাতে হতে পারে রহমনউল্লাহ গুরবাজ়কে। আফগানিস্তানের উইকেটরক্ষক রান পাচ্ছেন। তাঁকে বসিয়ে হঠাৎ লিটনকে খেলানোর ঝুঁকি কলকাতা নেবে কি না তা স্পষ্ট নয়।
দু’জনকে একসঙ্গে খেলানোর সিদ্ধান্ত না নেওয়ার সম্ভাবনাই বেশি। সে ক্ষেত্রে গুরবাজ় অথবা লিটনের মধ্যে এক জন ওপেন করবেন।