কলকাতায় জায়গা হলো না লিটনের, মুম্বাইয়ে শচিনের ছেলে অর্জুন

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৬, ২০২৩, ০৫:১৫ পিএম

কলকাতায় জায়গা হলো না লিটনের, মুম্বাইয়ে শচিনের ছেলে অর্জুন

কলকাতা নাইট রাইডার্সে টানা ২ ম্যাচ বসে থাকতে হলো লিটন দাসকে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ। আর এ ম্যাচেও লিটন একাদশে সুযোগ পাননি। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের একাদশে সুযোগ হয়েছে শচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের। 

শচিন টেন্ডুলকার নিজে মুম্বাইয়ে একসময় খেলেছেন। এ প্রথম আইপিএলের একাদশে তার ছেলে। এ প্রথম বাবা ও ছেলে আইপিএলে খেলার কীর্তি গড়লেন। 

সাকিব কলকাতা থেকে নাম প্রত্যাহার করে নেন। মোস্তাফিজ আইপিএলের দুটি ম্যাচ খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। তিনি ভাল করতে পারেননি। 

এ ম্যাচে মুম্বাই জিতেছে। ভেঙ্কটেশ আয়ারের ৫১ বলে ১০৪ রানের ইনিংসে ভর করে কলকাতা ১৮৫ রান সংগ্রহ করে। জবাবে ১৭.৪ ওভারে জয় নিশ্চিত করে মুম্বাই (১৮৬/৫)। ইশান কিষান ৫৮ ও সূর্যকুমার ৪৩ রান করেন। 

শচিনের ছেলে অর্জুন টেন্ডুলকার ২ ওভার বল করে ১৭ রান দেন। ২৩ বছর বয়সী এই বাঁহাতি পেসার আর বোলিংয়ের সুযোগ পাননি। 

Link copied!