মার্চ ২৫, ২০২২, ১২:০৫ পিএম
বিশ্বকাপ-২০২২ ফুটবলের মূল আসরে অংশ নিতে চলমান বাছাই পর্বের বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচটিতে মেসিডোনিয়ার কাছে ১-০ গোলে হেরে গেছে ইটালি। এ হারের ফলে টানা দুই বার বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হলো ৪ বারের বিশ্বকাপজয়ী দলটি। ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপেও ইতালি কোয়ালিফাই করতে পারেনি।
শুক্রবার প্লেঅফের গুরুত্বপূর্ণ ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে কোন দল গোল করতে ব্যর্থ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের ৯২ মিনিটের মাথায় নর্থ মেসিডোনিয়াকে জয়সূচক গোল এনে দেন ত্রাসকোভস্কি।
ওদিকে, কাতার বিশ্বকাপের মূল পর্বে যেতে ডু-অর-ডাই ম্যাচের অপেক্ষায় আছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। প্লেঅফের গুরুত্বপূর্ণ ম্যাচে তুরস্ককে ৩-১ গোলে হারিয়ে পর্তুগাল এ দৌড়ে এখনো টিকে আছে। প্রথমার্ধের ৪৫ মিনিটে মাঠে দুর্দান্ত পর্তুগিজরা শুরুতেই এগিয়ে যায়। ওটাভিও এবং ডিয়েগো জোটা ১টি করে গোল করে পর্তুগালকে ২-০ লিড এনে দেন। রোনালদো গোলের সুযোগ হাতছাড়া করেন। তুরস্কের ইরমাজ ৬৫ মিনিটে গোল করেন। ৮৫ মিনিটে সেই ইলমাজ পেনাল্টি মিস করেন। অথচ ২-২ করার সুযোগ ছিল তাদেরও। পরে অতিরিক্ত সময়ে পর্তুগালের স্কোর ৩-১ করেন নুনেস (৯০+৪)। এটা তার প্রথম আন্তর্জাতিক গোল। প্লে অফের ফাইনালে ২৯ মার্চ মঙ্গলবার নর্থ মেসিডোনিয়ার সঙ্গে পর্তুগালের লড়াইটা তাই মহা গুরুত্বপূর্ণ। হারলেই যে পর্তুগালও ছিটকে পড়বে বিশ্বকাপের মূল পর্ব থেকে। কারণ,প্লেঅফের ফাইনালে যে দল জিতবে তারাই ৩২ দলের কাতার বিশ্বকাপে খেলবে।