একটি ইচ্ছা অপূর্ণ থাকলো কিংবদন্তি শেন ওয়ার্নের !

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৫, ২০২২, ০৪:৫৮ পিএম

একটি ইচ্ছা অপূর্ণ থাকলো কিংবদন্তি শেন ওয়ার্নের !

কি ছিলো শেন ওয়ার্নের জীবনের শেষ ইচ্ছা? পাঠকের জানার ইচ্ছা জাগতেই পারে। ১৯৯২ থেকে ২০০৭ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে টানা ১৫ বছর বিশ্ব ক্রিকেট মাতানো ওয়ার্ন শুক্রবার মাত্র ৫২ বছর বয়সে হার্ট এ্যাটাকে মারা যান। অন্যান্য তারকা খেলোয়াড়দের মত ওয়ার্নও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তিনি একটি ইচ্ছার কথা লিখেছিলেন। 

ইচ্ছাটি ছিলো, যখন মাঠে খেলতেন ঠিক সেই সময়কার মত মেদহীন ঝরঝরে শরীর গঠনের। ছবি দিয়ে তিনি লিখেছিলেন, “দশদিন ধরে মেদ ঝরানোর মিশন শুরু করেছি এবং জুলাইয়ের মধ্যে কয়েক বছর আগের রূপে ফিরতে চাই! লেটস গো।” তবে জীবনের সব ইচ্ছা যে পূরণ হয় না। কিছু ইচ্ছা অপূর্ণই থেকে যায়। থেকেও গেল!

আরও পড়তে পারেন-

কিংবদন্তি শেন ওয়ার্নের মৃত্যু

 

Link copied!