অবশেষ এলিটা কিংসলের স্বপ্নপূরণ। সিশেলসের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নামলেন তিনি। আজ এলিটার জন্য ইতিহাসের দিন। বাংলাদেশের হয়ে প্রথমবার খেললেন তিনি। আর সিলেটে ২ ম্যাচের সিরিজে বাংলাদেশ জিতলো ১-০ গোলে।
সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে লিড নেয় স্বাগতিকরা। তারিক কাজীর গোলে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে যায়। ম্যাচের ৪৩ মিনিটে গোল পায় বাংলাদেশ। বক্সের একটু সামনে ফ্রি কিক নেন অধিনায়ক জামাল ভুইয়া। সিশেলসের ডিফেন্ডার বক্সের মধ্যে সেই শট হেডে ক্লিয়ার করতে গিয়ে বাংলাদেশের ডিফেন্ডার তারিক কাজীর সামনে পড়ে। আনমার্কড থাকা তারিক কাজী হেডে বল জালে জড়ান।
এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবার ঢাকা আবাহনীর হয়ে খেলছেন এলিটা। তিনি দেশি ফুটবলারদের মধ্যে প্রথম লেগে সর্বোচ্চ গোলদাতা। ২০২১ সালে এলিটা কিংসলে বাংলাদেশ সরকার থেকে নাগরিকত্ব সনদ পান। নিজ দেশ নাইজেরিয়ার নাগরিকত্ব ত্যাগ করেছেন বাংলাদেশের হয়ে খেলার জন্য। জাতীয় খেলা ছিল তার স্বপ্ন।