কাতার বিশ্বকাপ নিয়ে বিশ্বজুড়ে চলছে উন্মাদনা। সবাই মেতে আছে এই উৎসবে। ১৩ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার মধ্যকার সেমিফাইনাল। সবার মতোই বাংলাদেশ ক্রিকেট দলের অনেকেই বিশ্বকাপ খেলা নিয়ে মেতে আছেন। অনেকে তো কাতার গিয়ে ম্যাচও দেখে এসেছেন। বাংলাদেশ ক্রিকেট দলের অনেকেই আর্জেন্টিনার প্রবল সমর্থক।
এদিকে চলছে ভারতের সাথে ওয়ানডে ও টেস্ট সিরিজ। ১৪ ডিসেম্বর সকাল ৯টায় ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচের টস। 'বাংলাদেশের ক্রিকেটাররা কি করবেন?'
এ প্রশ্নের উত্তর দিলেন রাসেল ডমিঙ্গো, ''ওদেরকে অবশ্যই দ্রুত বিছানায় যেতে হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ভোর ৩টা পর্যন্ত ফুটবল দেখে সকাল সাড়ে ৯টায় টেস্ট ম্যাচ খেলতে পারেন না আপনি। এটা হবে…. স্টুপিড! ওরা যদি এটা করে, আমি হতাশই হব, খুবই হতাশ হব।''