কেকেআরের অনুরোধে আইপিএলে যাচ্ছেন না সাকিব

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৩, ২০২৩, ০৭:৫১ পিএম

কেকেআরের অনুরোধে আইপিএলে যাচ্ছেন না সাকিব

প্রস্তাবটা এসেছে সাকিবের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইটরাইডার্সের কাছ থেকেই। সূত্র জানিয়েছে, যেহেতু টুর্নামেন্টের অনেকটা সময় তারা সাকিবকে দলে পাবে না, সাকিবের পরিবর্তে অন্য কোনো বিদেশি ক্রিকেটারকে দলে নিতে চায় কলকাতা। সাকিবকে সেই অনুরোধই জানানো হয়েছে কলকাতা থেকে। তিনি যদি না খেলেন, তাহলে তারা অন্য বিদেশি ক্রিকেটার নিতে পারে। সাকিব চাইলে কেকেআর বাধ্য থাকত তাকে খেলাতে।

কিন্তু এই দলের সঙ্গে তার সম্পর্ক নিজের পরিবারের মতো। তাই বাংলাদেশ তারকা ঠিক করেছেন কেকেআরের অনুরোধ মেনে নিয়ে আইপিএল না খেলার। একই প্রস্তাব দেওয়া হয়েছিল লিটন দাসকে। তিনি অবশ্য যেটুকু সময় পাবেন তাতে কেকেআরের জার্সিতেই খেলতে চান। অভিজ্ঞ বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান যত তাড়াতাড়ি কেকেআর দলে যোগ দেবেন তত সুবিধা হবে নাইট শিবিরের।

Link copied!