কোহলির ফেরার ম্যাচে বেঙ্গালুরুর হার

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৩০, ২০২২, ০৭:৪৬ পিএম

কোহলির ফেরার ম্যাচে বেঙ্গালুরুর হার

চলতি আইপিএলে প্রথমবারের মত ফিফটি করেছিলেন বিরাট কোহলি। ৫৩ বলে ৫৮ রানের ইনিংস ছিল। কিন্তু দল জিতল না এ ম্যাচে। গুজরাট টাইটান্স ৬ উইকেটে জয় নিয়ে মাঠ ছেড়েছে।

রয়েল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৭০ রান সংগ্রহ করে। জবাবে ১৯.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে গুজরাট (১৭৪/৪)।

রয়েল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু ১০ ম্যাচ খেলে ১০ পয়েন্ট অর্জন করেছে। আর অবস্থান পঞ্চম। অন্যদিকে ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে গুজরাট।

আজ গুজরাটের জয়ের নায়ক রাহুল তিওয়াতিয়া ও ডেভিড মিলার। মিলান ২৪ বলে ৩৯ ও তিওয়াতিয়া ২৫ বলে ৪৩ রান সংগ্রহ করেন। 

 

Link copied!