ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে ৭ গোল হজম করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সে দুঃস্বপ্ন ভুলে গেল তারা। ইউরোপা লিগে শেষ ষোলোর ম্যাচ ছিল রিয়াল বেটিসের সঙ্গে। প্রথম লেগেই ৪-১ গোলে জিতেছে ইউনাইটেড। ফলে কোয়ার্টার ফাইনালের পথে এরিক টেন হাগের দল।
ম্যাচের বয়স তখন ৬ মিনিটে। মার্কাস রাশফোর্ড প্রথম গোলটি করেন। বেটিসের পেরেজ ৩২ মিনিটে সে গোল শোধ করে দেন। প্রথমার্ধ শেষে স্কোর ১-১ ছিল। পরের অর্ধে জ্বলে ওঠে ম্যানচেস্টার ইউনাইটেড। একে একে গোল করেন অ্যান্টোনি, ব্রানো ফার্নান্দেজ ও ওউট ওয়েগহর্স্ট।
এদিকে রাতে ২-২ গোলে আর্সেনাল ড্র করেছে। আর জয় পেয়েছে জুভেন্টাস, রোমা ও সেভিয়া।