কোয়ালিফাইং ইভেন্ট আগামীকাল শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৪, ২০২৩, ০৬:৪৬ পিএম

কোয়ালিফাইং ইভেন্ট  আগামীকাল শুরু

আন্তর্জাতিক টেনিস ফেডারেশন ও এশিয়ান টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় ১৬-২০ মে ২০২৩ পর্যন্ত ‘আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১২ দলগত প্রতিযোগিতা - দক্ষিণ এশিয়া আঞ্চলিক কোয়ালিফাইং ইভেন্ট ২০২৩’ উপলক্ষ্যে শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি জনাব মো: মোতাহার হোসেন সাজু, জনাব নেয়াদ আহমেদ ও জনাব মো: মাসুদ করিম, সাধারণ সম্পাদক জনাব আবু সাঈদ মোহাম্মদ হায়দার, টুর্নামেন্ট ডাইরেক্টর জনাব খালেদ আহমেদসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে জানানো হয় যে, প্রতিযোগিতার মূল স্পন্সর ‘সাইফ পাওয়ারটেক লি:’ এবং সহযোগী স্পন্সর হিসেবে শাহজালাল ইসলামী ব্যাংক লি: এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: কে ফেডারেশনের পক্ষ হতে ধন্যবাদ জানানো হয়। প্রতিযোগিতার বিভিন্ন তথ্যাবলি টুর্নামেন্ট ডিরেক্টর জনাব খালেদ আহমেদ সকলকে অবহত করেন। প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ

, ভারত , নেপাল , ভূটান , মালদ্বীপ ও শ্রীলংকা হতে ১৭ জন বালক, ১৪ জন বালিকা এবং ১১ জন প্রশিক্ষক অংশগ্রহণ করছে। এছাড়া, আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের ডেভলপমেন্ট অফিসার জনাব জনাথন স্টাবস এবং ভারতের হুয়াইট ব্যাজ রেফারী জনাব প্রবিন কুমার নায়েক বাংলাদেশ সফর করবেন। 

 

Link copied!