ক্যাচ মিসের আক্ষেপ নিয়ে বিরতিতে বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৩১, ২০২২, ০৫:৪৯ পিএম

ক্যাচ মিসের আক্ষেপ নিয়ে বিরতিতে বাংলাদেশ

ইনিংসের প্রথম বলেই তাসকিন আহমেদকে ডিপ স্কয়ারে চার মেরে যেন বার্তা দিয়েছিলেন ডিন এলগার। আধা ঘণ্টা দেরিতে শুরু হওয়া টেস্টের প্রথম দিন প্রথম সেশন রাজত্ব করেছেন স্বাগতিকরা। দুই ওপেনার ডিন এলগার-সারেল আরউইর জুটিই ভাঙতে পারেননি টাইগার বোলাররা। এলগার মাত্র ৬০ বলে ফিফটি হাঁকান। আরউই তাকে দারুণভাবে সঙ্গ দিয়ে যাচ্ছেন।

এদিকে তাসকিন-ইবাদত-খালেদ ও মিরাজরা পাচ্ছেন না উইকেটের দেখা।

তার মধ্যে যদি ক্যাচ মিস হয় তাহলে? সেটিই করলেন লিটন। লাঞ্চে যাওয়ার ঠিক আগে ওভারে মেহেদী হাসান মিরাজে করা চতুর্থ বলে  সারেল এরউইয়ার ক্যাচ নিতে পারেননি লিটন। মিরাজের অফ স্টাম্পের বাইরের বলে কাট করতে গেলে ব্যাটের কানায় ছুঁয়ে বল যায় পেছনে। স্টাম্প ঘেঁষে দাঁড়িয়ে থাকা লিটনের গ্লাভসে লেগে বল পড়ে মাটিতে। ৩২ রানে জীবন পান আরউই। ক্যাচ মিসের আক্ষেপ নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৫ ওভারে ৯৫ রান। এলগার ৬০ ও আরউই ৩২ রানে অপরাজিত আছেন।

Link copied!