অষ্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য আসন্ন টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের প্রস্তুতির দারুন একটি সুযোগ পেয়েছেন বাংলাদেশ দলের অল রাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বকাপের একেবারে আগমুহুর্তে ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার সুযোগ পেতে যাচ্ছেন তিনি।
আসন্ন টুর্নামেন্টের ফ্য্রাঞ্চাইজি গায়ানা আমাজন ওয়ারিয়র্স সরাসরি চুক্তিবদ্ধ করেছে সাকিব আল হাসানকে। এজন্য টুর্নামেন্টের ছাড়পত্র (এনওসি) পাবার আবেদন করেছিলেন সাকিব, এবং যথাযথ ভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে সেটি পেয়েও গেছেন তিনি।
তবে এশিয়া কাপের সুচির সঙ্গে কিছুটা মিলে গেছে সিপিএলের। আগামী ৩১ আগস্ট থেকে ১লা অক্টোবর অনুষ্ঠিত হবে সিপিএল। আর টি-২০ ফর্মেটের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর।
এদিকে শ্রীলংকায় রাজনৈতিক সংকট সৃস্টি হওয়ায় এশিয়া কাপ আয়োজনের দারুন সুযোগ সৃস্টি হয়েছে বাংলাদেশের জন্য। এশিয়া কাপ শেষ করেই সিপিএলে খেলার অনুমতি পেয়েছেন সাকিব। ফলে টুর্নামেন্টের শুরুতে কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না বাংলাদেশ অল রাউন্ডার।