সব ফরম্যাটের ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সেরা ব্যাটারদের একজন হাশিম আমলা। দুই দশকের ক্যারিয়ারের ইতি টানলেন ৩৯ বছর বয়সী আমলা।
২০১৯ সালে ইংল্যান্ড বিশ^কাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকে থেকে অবসর নেন। তবে ঘরোয়া তথা ক্লাব ক্রিকেট অব্যাহত রাখেন তিনি। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশীপে ২০২২ সালে সারের শিরোপা জয়ে অসামান্য অবদান রেখেছেন ডান হাতি এই ব্যাটার। তবে এ বছর তিনি আর ক্লাবে ফিরছেন না নিশ্চিত করার পর সকল প্রকার ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দেন।
পেশাদার ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে ৩৪,১০৪ রান করেছেন ৩৯ বছর বয়সী আমলা। ২৬৫টি প্রথম শ্রেনির ম্যাচে ৫৭টি সেঞ্চুরি ও ৯৩টি হাফ-সেঞ্চুরিতে ১৯,৫২১ রান করেন তিনি।