মিশরের ক্লাব আল আহলিকে ৪-১ গোলে বিধ্বস্ত করে ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। মাদ্রিদের হয়ে গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র, ফেদে ভালভার্দে, রদ্রিগো ও সের্হিও আরিবাস।
ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ খেলবে সৌদি আরবের ক্লাব আল হিলালের বিপক্ষে। যারা আগের দিন প্রথম সেমিফাইনালে ৩-২ গোলে হারায় আমেরিকান চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গোকে।