ক্লাবে লিওনেল মেসির ১০০০

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৫, ২০২৩, ০৪:০৮ এএম

ক্লাবে লিওনেল মেসির ১০০০

লিওনেল মেসি ক্যারিয়ারে অন্যরকম মাইলফলকে পা রাখলেন। গোল ও অ্যাসিস্টে ক্লাবে তার ১০০০ গোলে অবদান। শনিবার রাতে প্যারিস সেইন্ট জার্মেই ৪-২ গোলে নান্টেসকে হারিয়েছে। মেসি, এমবাপ্পে ও পেরেইরা গোল করেছেন। অপর গোলটি আত্মঘাতি। 

এমন জয়ের রাতে মেসি দারুণ একটি অর্জন পেয়েছেন। ৮৪১টি ক্লাব খেলেছেন তিনি। ৭০১টি গোলের পাশাপাশি তার অ্যাসিস্ট ২৯৯টি। সব মিলিয়ে হাজার গোলের সাথে নিজের নাম জড়িয়ে ফেললেন তিনি। 

ফ্রেঞ্চ লিগ ওয়ানে ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে পিএসজি শীর্ষে অবস্থান করছে। লিগ শিরোপা মেসির দল পেতে যাচ্ছে এমনটাই মনে হচ্ছে। কারণ দ্বিতীয়স্থানে থাকা মার্শেইয়ের পয়েন্ট ৫২। অবশ্য তারা ১টি ম্যাচ কম খেলেছে। 

ক্লাব ও দেশের হয়ে মেসির গোল ৭৯৯টি। আর ১টি গোল হলে ৮০০ গোলের মাইলফলকে যাবেন তিনি। প্রথম ফুটবলার হিসেবে ৮০০ গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। 

Link copied!