হেনরিক ক্লাসেনের ঝড়ো সেঞ্চুরিতে পচেফস্ট্রুমে তৃতীয় ওয়ানডে ম্যাচটি জিতে নিল দক্ষিণ আফ্রিকা। ৬১ বলে ১১৯ রানে অপরাজিত ছিলেন তিনি। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ এ শেষ হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে ২৬০ রান তোলে। জবাবে দক্ষিণ আফ্রিকা ২৯.৩ ওভারে ম্যাচ জিতে নেয়। ম্যাচসেরা হন ক্লাসেন।