আহমেদাবাদে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট চলছে। ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। সর্বশেষ টেস্ট জিতে অস্ট্রেলিয়া এই সিরিজের লড়াইয়ে রয়েছে। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরুটা ভাল করেছে তারা।
সিরিজ নির্ধারণী এই টেস্টের প্রথম দিনটি নিজেদের করেছে অস্ট্রেলিয়া। উসমান খাজার হার না মানা সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৫৫ রান নিয়ে দিন শেষ করেছে অসিরা। দিনের বাকি সময়টা ক্যামেরুন গ্রিনকে নিয়ে কাটিয়ে দিয়েছেন উসমান খাজা। পঞ্চম উইকেটে তারা অবিচ্ছিন্ন আছেন ৮৫ রানে। ক্যামেরুন গ্রিন অপরাজিত ৪৯ রান নিয়ে।
খাজা তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি। ২৫১ বল মোকাবেলায় তার ইনিংসটি ১০৪ রানের। এখন পর্যন্ত ১৫টি বাউন্ডারি হাঁকিয়েছে বাঁহাতি এই ব্যাটার।