মাহমুদুল হাসান জয়ের হাফ-সেঞ্চুরি ও অধিনায়ক ইয়াসির আলির ঝড়ো ইনিংসের সুবাদে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে খুলনা টাইগার্স।
আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১৯তম ম্যাচে খুলনা ৭ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে।
টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৫৭ রান করে চট্টগ্রাম। জবাবে জয়ের ৫৯ ও ইয়াসিরের ১৭ বলে অপরাজিত ৩৬ রানে ৪ বল বাকী রেখে ম্যাচ জিতে নেয় খুলনা।
এই জয়ে ৫ ম্যাচে ২ জয় ও ৩ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে উঠলো খুলনা। ৬ ম্যাচে ২ জয় ও ৪ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে চট্টগ্রাম।