খুলনাকে বিদায় করে দিল বরিশাল

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৩, ২০২৩, ০৭:২৪ পিএম

খুলনাকে বিদায় করে দিল বরিশাল

বিপিএলের লিগ পর্ব থেকে প্রথম দল হিসেবে বিদায় নিলো তামিম ইকবালের খুলনা টাইগার্স। সাকিব আল হাসানের ফরচুন বরিশালের কাছে ৩৭ রানে পরাজিত হয়ে  লিগ পর্বে নিজেদের দুই ম্যাচ বাকি থাকতেই বিদায় নিলো খুলনা। 

প্রথমে ব্যাট করে বরিশাল ১৯৪ রান তোলে। জবাবে ১৫৭ রানে থামে খুলনা। ম্যাচসেরা হন বরিশালের সাকিব। ২১ বলে ৩৬ রান করার পাশাপাশি ১টি উইকেটও নেন তিনি।

১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে বরিশাল। সমানসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে থেকে লিগ পর্ব থেকে বিদায় নিতে হলো খুলনার।  

Link copied!