খুলনার নাসিম শাহ খেলবেন কুমিল্লার হয়ে

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২১, ২০২৩, ০৮:০২ পিএম

খুলনার নাসিম শাহ খেলবেন কুমিল্লার হয়ে

 

ড্রাফটের বাইরে সরাসরি নাসিম শাহকে দলে ভিড়িয়েছিল খুলনা টাইগার্স। এমনটাই শোনা গিয়েছিল। তবে খুলনার নয়, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল খেলতে আজ শনিবার ঢাকার পথে উড়াল দেন পাকিস্তানের ১৯ বছর বয়সী পেসার। নিজেই টুইটারে সে কথা জানিয়েছেন নাসিম। তিনি লিখেছেন, আবারও যাচ্ছি। কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে বিপিএল খেলতে বাংলাদেশের পথেই আছি।’

খুলনা ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে পরে সংবাদবিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি পরিষ্কার করা হয়েছে। দলটির পক্ষ থেকে নাসিম শাহকে ছেড়ে দেওয়ার কথা জানানো হয়েছে বিপিএলের ইতিমধ্যে প্রথম দুই পর্ব অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম হয়ে বিপিএল ফিরেছে আবার ঢাকাতে। কুমিল্লার অবস্থান এখন টেবিলের তিনে। বর্তমান চ্যাম্পিয়নদেও টুর্নামেন্টে শুরুটা ছিল বাজে। টানা তিন ম্যাচ হারের পর বেশ ভালোভাবেই ঘুড়ে দাঁড়ান ইমরুল কায়েসরা। শেষ তিন ম্যাচেই জয় তুলে নিয়েছে কুমিল্লা। নাসিম শাহ দলের সঙ্গে যোগ দেওয়ায় পেস বোলিংয়ে আরো শক্তি বাড়বে তাদের।

এবারের বিপিএলে বিদেশীদের মধ্যে পাকিস্তানি ক্রিকেটারের সংখ্যাই বেশি। কুমিল্লাতে নাসিম তার সতীর্থ হিসেবে পাবেন খুশদিল শাহ, মোহাম্মদ রিজওয়ানদের। 

 

Link copied!