গলে প্রথম দিন সমানে সমান

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৯, ২০২২, ০৬:৪১ পিএম

গলে প্রথম দিন সমানে সমান

শ্রীলংকাকে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২১২ রানে অলআউট করেও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। প্রথম টেস্টের উদ্বোধনী দিন শেষে ৩ উইকেটে ৯৮ রান তুলেছে সফরকারীরা। 

অস্ট্রেলিয়া এখনো ১১৪ রানে পিছিয়ে রয়েছে। উসমান খাজা ৪৭ ও ট্রেভিস হেড ৬ রানে অপরাজিত আছেন। ওয়ার্নার ২৫, লাবুসেন ১৩ ও স্মিথ ৬ রান করে আউট হন। 

শ্রীলংকার রমেশ মেন্ডিস ২ উইকেট নেন ৩৫ রান দিয়ে। 

Link copied!