গায়ানায় বৃষ্টির কথা মাথায় নিয়ে তৃতীয় টি টোয়েন্টি

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৬, ২০২২, ১১:৫১ পিএম

গায়ানায় বৃষ্টির কথা মাথায় নিয়ে তৃতীয় টি টোয়েন্টি

গায়ানায় গতকালও বাংলাদেশ ক্রিকেট দল মাঠে সেভাবে অনুশীলন করতে পারেনি। বৃষ্টি থেমে থেমে আসছে। আর আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে শেষ টি টোয়েন্টি ম্যাচটি নিয়ে শঙ্কা রয়েছে। বৃহস্পতিবার তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচটি ডোমিনিকায় ভেসে যায়। অবশ্য পরেরটিতে ওয়েস্ট ইন্ডিজ ৩৫ রানে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে। আজ বৃষ্টির জন্য খেলা না হলে সিরিজ ক্যারিবীয়দের। আর খেলা হলে বাংলাদেশের জয়ের বিকল্প নেই। 

সফরের শুরুতে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিলো টাইগাররা। টেস্ট সিরিজে বাংলাদেশের চিন্তার বিষয় ছিলো ব্যাটিং।  টি-টোয়েন্টি সিরিজেও একই রোগে ভুগছে দল। বৃষ্টি বিঘ্নিত সিরিজের প্রথম ম্যাচে ১৩ ওভারে ৮ উইকেটে ১০৫ রান করেছিলো বাংলাদেশ। অবশ্য শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।  দ্বিতীয় ম্যাচে ১৯৪ রানের টার্গেটে ৬ উইকেটে ১৫৮ রান করে টাইগাররা।

টি-টোয়েন্টি ফরম্যাটে রেকর্ড খারাপ হলেও, দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের জয়-হারের অনুপাত উপভোগ করার মতো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জয় আছে পাঁচটিতে, হার আটটিতে এবং ম্যাচ পরিত্যক্ত দু’টিতে। 

গায়ানায় ৩টি ওয়ানডে ম্যাচও রয়েছে। ১০,১৩ ও ১৬ জুলাই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। 

Link copied!