গুঞ্জন শুনে কোহলির পাশে রোহিত

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১২, ২০২২, ০১:১৪ পিএম

গুঞ্জন শুনে কোহলির পাশে রোহিত

বিরাট কোহলির সময়টা ভাল যাচ্ছে না। তবে এই দুঃসময়ে তার পাশে দাঁড়ালেন অধিনায়ক রোহিত শর্মা। কপিল দেব বলেছিলেন ভালো না খেললে কোহলিকে না খেলাতে। বরং তার জায়গায় ভালো করা তরুণ খেলোয়াড়কে সুযোগ দিতে বলেছিলেন। এমনকি শুধু নাম দেখে দল নির্বাচন না করতেও ভারতীয় টিম ম্যানেজমেন্টকে পরামর্শ দিয়েছিলেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক।

কপিলের এই কথা শুনে, বিশেষ করে কোহলিকে বাদ দিতে বলায় তার উপর চটেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এমনকি দলে কোহলির গুরুত্ব কতটা কপিল দেব বোঝেন কিনা এটা নিয়েও প্রশ্ন তুলেছেন ভারতীয় অধিনায়ক। আজ ইংল্যান্ড ও ভারতের প্রথম ওয়ানডে। আর এ ম্যাচের আগে কথা বলেন রোহিত। সেখানে কোহলির পাশে থাকার কথা বলেন। সেটা এক বা দেড় বছর দরকার হলেও। 

রোহিত বলেন,  "উনি (কপিল দেব) বাইরে থেকে খেলা দেখছেন। দলের ভিতরে কী হচ্ছে সেটা জানেন না। আমরা যারা দলে আছি জানি দলে কোহলির গুরত্ব কতটা। বাইরের লোকের কথায় আমাদের কিছুই যায় আসে না, আমরা এগুলো শুনিই না। আর যেসব বিশেষজ্ঞের কথা বলছেন, তাদের কেন বিশেষজ্ঞ বলা হয় সেটাও বুঝিনা।”

দল নিয়ে নিজেদের ভাবনাটাই বেশি গুরুত্বপূর্ণ রোহিতের কাছে। তাই বাইরে থেকে কে কি বললো সেটা নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছেন ভারতীয় অধিনায়ক।

Link copied!