লা লিগায় কক্ষপথেই রয়েছেই বার্সেলোনা। তবে একটু ভয় পাইয়ে দিল কাতালানরা। রবিবার গেটাফের কাছে গোলশূন্য ড্র করেছে তারা। ফলে ১১ পয়েন্ট নিয়ে শিরোপার পথেই রয়েছে কাতালানরা।
২৯ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। পয়েন্ট হারালেও সমস্যা নেই। তারপরেও মনের মধ্যে অস্বস্তি কোচ জাভির।