ক্লাব ফুটবলে আরও একটি মাইলফলকে পা রাখলেন লিওনেল মেসি। শনিবার রাতে ফরাসি লিগ ওয়ানের ম্যাচে প্যারিস সেইন্ট জার্মেই ২-০ গোলে নিসেকে পরাজিত করেছে। এ ম্যাচে একটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্ট করেন মেসি। তার অ্যাসিস্টে গোল করেন সার্জিও রামোস।
মেসি ক্লাব ফুটবলে ৭০২টি গোল করেছেন। আর তার অ্যাসিস্ট গিয়ে দাঁড়াল ২৯৮টিতে। সর্বমোট ক্লাবে ১০০০ গোলে মেসির ভূমিকা রয়েছে। অবিশ্বাস্য এক মাইলফলক আর্জেন্টিনার এই বিশ্বকাপ জয়ীর।
এ রাতে ম্যাচের ২৬ মিনিটে মেসি গোল করেন। আর ৭৬ মিনিটে রামোসকে তিনি গোল করান।