গোলের সুযোগ হাতছাড়া করে বাংলাদেশের মেয়েদের ড্র

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৬, ২০২২, ০৭:৫০ পিএম

গোলের সুযোগ হাতছাড়া করে বাংলাদেশের মেয়েদের ড্র

গোল মিসের জন্য গোলশূন্য থাকতে হলো বাংলাদেশকে। ফলে আজ কমলাপুর স্টেডিয়ামে নারীদের ২ ম্যাচের সিরিজ ১-০ তে জিতেছে তারা। কারণ প্রথম ম্যাচে ৬-০ গোলে জিতেছিলেন সাবিনারা। 

মালয়েশিয়া আজ রক্ষণাত্বক খেলেছে। অন্যদিকে বাংলাদেশ গোলের সুযোগ পেলেও প্রচুর সুযোগ নষ্ট করেছে। সাবিনা-আঁখি-মারিয়ারা গোলমুখে বারবার ব্যর্থ হন। 

ফিফা আন্তর্জাতিক ম্যাচ ছিল দুটি। বাংলাদেশ স্বস্তিতে কারণ সিরিজ তাদেরই হাতে। 

Link copied!