ঘরের ছেলে ঘরে ফিরলেন

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৭, ২০২১, ১০:৪৫ পিএম

ঘরের ছেলে ঘরে ফিরলেন

জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন তিনি। ম্যানচেস্টার সিটিতে যোগ দেবেন এটা শোনা যাচ্ছিল। কিন্তু রোনালদো যোগ দিলেন ইউনাইটেডে। 

২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেন রোনালদো। এবার তিনি ইউনাইটেডে ফিরে আসলেন। ম্যানচেস্টারে আনন্দের বন্যা এখন। সমর্থকরা পথে নেমে এসেছেন আনন্দ মিছিল করতে। 

১২.৮ মিলিয়ন পাউন্ডে জুভেন্টাস থেকে ইউনাইটেডে আসলেন রোনালদো। ইউনাইটেডের মালিক গ্লেজার ও কোচ ওলে শুলশার তাকে মনে প্রাণে চাইছিলেন। 

Link copied!