ভারতের কাছে বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৮, ২০২২, ১১:০৮ এএম

ভারতের কাছে বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ

চট্টগ্রামে টেস্টে ম্যাচের পঞ্চম দিনে এসে ১৮৮ রানে হারে টাইগাররা। এই জয়ে ভারত দুই ম্যাচের সিরিজ ১-০ তে এগিয়ে গেল।

ভারতের দেওয়া ৫১৩ রানের টার্গেটের জবাবে ৩২৪ রানেই অলআউট হয়ে গেছে বাংলাদেশ। এর ফলে ১৮৮ রানে হারলো টাইগাররা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম টেস্ট জেতার জন্য শেষ দিনে ২৪১ রান প্রয়োজন ছিল স্বাগতিক বাংলাদেশের। হাতে চার উইকেট রেখে মিশনে নামা বাংলাদেশে সকালের শুরুতেই হারায় উইকেট। দিনের তৃতীয় ওভারেই শট খেলতে গিয়ে আউট হন মিরাজ। অন্যদিকে সাকিব টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করলেও আউট হয়ে গেছেন ৮৪ রানে। দুই বিশেষজ্ঞ ব্যাটারকে হারানোর পর পরই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

Link copied!