চান্দিমালের সেঞ্চুরিতে লিড নিল শ্রীলংকা

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১০, ২০২২, ০৬:৩৯ পিএম

চান্দিমালের সেঞ্চুরিতে লিড নিল শ্রীলংকা

দিনেশ চান্দিমালের (১১৮*) হার না মানা সেঞ্চুরি তে ভর করে লিড নিল শ্রীলংকা। গলে গতকাল দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা ছিল। শ্রীলংকা দিন শেষে ৬ উইকেটে ৪৩১ রান সংগ্রহ করেছে। ৬৭ রানের লিড চলে এসেছে। 

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩৬৪ রানে অলআউট হয়। শ্রীলংকা ভাল লিডের পথে। চান্দিমালের সঙ্গে রমেশ মেন্ডিস ৭ রানে অপরাজিত রয়েছেন। এছাড়া আগে কুশল মেন্ডিস ৮৫, ম্যাথুজ ৫২ ও কামিন্ডু মেন্ডিস ৬১ রান করেন। ২টি করে উইকেট স্টার্ক, লায়ন ও সোয়াপসনের। 

২ টেস্টের সিরিজ এটি। অস্ট্রেলিয়া প্রথমটি জিতে ১-০ তে এগিয়ে রয়েছে। 

Link copied!