হার্দিক পান্ডিয়া থ্রিলার জিতলেন। ঠান্ডা মাথায় খুনে ব্যাটিং করলেন তিনি। শেষ ওভারে ৬ বলে ৭ রান দরকার ছিল। জাদেজা বোল্ড হন নেওয়াজের বলে। দ্বিতীয় বলে সিঙ্গেল নেন কার্তিক। তৃতীয় বলটি ডট দেন পান্ডিয়া। তিনি অপরদিকে দাঁড়িয়ে থাকা দিনেশকে মাথা নেড়ে বলেন তিনি পারবেন। চতুর্থ বলে ছক্কা মেরে এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের জয় নিশ্চিত করেন পান্ডিয়া। ৫ উইকেটের জয়ে ভারতের জয়ে শুরু। অন্যদিকে পাকিস্তানের হারে।
প্রথমে বল করে বাবর আজমদের ১৪৭ রানে আটকে রাখে ভারত। বল হাতে হার্দিকের সঙ্গে জ্বলে উঠলেন ভুবনেশ্বর কুমার। ভুবনেশ্বর চার ও হার্দিক তিনটি উইকেট নিলেন। ব্যাট হাতে ৩৫ রান করলেন বিরাট কোহলি। মাঝে কিছুটা চাপে পড়লেও সেখান থেকে দলকে বার করলেন দুই অলরাউন্ডার জাডেজা ও হার্দিক। ২৯ বলে ৫২ রানের জুটি ছিল। এই জুটিই জিতিয়েছে ভারতকে।
১৯.৪ ওভারে জয় এসেছে ভারতের (১৪৮/৫)। ১৭ বলে ৩৩ ও ২৫ রানে ৩ উইকেট নেওয়ায় ম্যাচসেরা হন হার্দিক।
দুবাইয়ে পরে ব্যাট করা সুবিধাজনক। ভারত রিশভ পান্থকে বসিয়ে দিনেশ কার্তিককে দলে নেয়। এটা বিশাল চমক ছিল। পাকিস্তানের হয়ে অভিষেক হয় পেসার নাসিম শাহর।
বাবর আজম বড় করতে পারেননি স্কোর। তিনি ১০ রানে আউট হন। এছাড়া রিজওয়ান ৪৩ ও ইফতেখার ২৮ রান করেছেন। শাহনেওয়াজ ধানি ৬ বলে ১৬ রান করেন শেষে।
ভারতের ভুবনেশ্বর কুমার ৪টি ও হার্দিক পান্ডিয়া নেন ৩ উইকেট। আর দুটি উইকেট আরশদিপের।