জনসন চার্লসের ঝড়ো সেঞ্চুরিতে খুলনা টাইগার্সের ছুঁড়ে দেয়া ২১১ রানের টার্গেট স্পর্শ করে বিপিএলের ইতিহাসে রেকর্ড জয় পেল বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
কুমিল্লা ৭ উইকেটে হারিয়েছে খুলনাকে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২ উইকেটে ২১০ রান করেছে খুলনা। তামিম ইকবাল করেন ৯৫ রান। এছাড়া শাই হোপ ৯১ রানে অপরাজিত থাকেন। জবাবে ১০ বল বাকি থাকতে ৩ উইকেটে ২১৩ রান করে ম্যাচ জিতে কুমিল্লা। বিপিএল ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ড এটি। ৫৬ বলে ১০৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন জনসন। দলের জয়ে অবদান রাখেন ৩৯ বলে ৭৩ রানের ইনিংস খেলা পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানও।
৯ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে তৃতীয়স্থানে থাকলো কুমিল্লা। ১২ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে দ্বিতীয় স্থানে ফরচুন বরিশাল। ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে খুলনা টাইগার্স।