চেলসির কোচ টমাস টুখেল ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যাপারে আগ্রহী নয়। ফলে লন্ডনের ক্লাবে যাওয়া হচ্ছে না তার। এর আগে পিএসজিতেও যেতে ব্যর্থ হন তিনি।
রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডেজ চেলসির মালিক টড বোয়েলির সাথে কথা বলেছিলেন। কিন্তু কোচ রাজি না হওয়ায় এই চুক্তি হচ্ছে না।
আগামী মৌসুমে চেলসির অন্য পরিকল্পনা রয়েছে। সে পরিকল্পনায় নেই রোনালদো। আরো দুটি সেন্টার ব্যাক খুঁজছে তারা।