চেলসিকে উড়িয়ে শীর্ষে আর্সেনাল

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৩, ২০২৩, ০৩:৩৮ এএম

চেলসিকে উড়িয়ে শীর্ষে আর্সেনাল

মার্টিন ওডেগার্ডের জোড়া গোলে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসিকে ৩-১ ব্যবধানে হারাল আর্সেনাল। গানারদের হয়ে অপর গোলটি গ্যাব্রিয়েল জেসুসের। আর এ জয়ে ম্যানচেস্টার সিটিকে সরিয়ে শীর্ষে ফিরে এলো আর্সেনাল। 

অবশ্য আর্সেনালের স্বস্তির ব্যাপার নেই। কারণ সিটি ২টি ম্যাচ কম খেলেছে। ৩৪ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। আর সিটি ৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। ২ পয়েন্ট পেছনে পেপ গার্দিওলার দল। 

এ মৌসুমে আর্সেনালের হাতে ৪টি ও সিটির হাতে ৬টি ম্যাচ রয়েছে। আর্সেনালের হাতে ১২ ও সিটি হাতে রয়েছে ১৮ পয়েন্ট। 

Link copied!