সান্তিয়াগো বার্নাবুতে চেলসিকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালের পথে রিয়াল মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ছিল। চেলসি ম্যাচের ৫৯ মিনিটে দশ জনের দল হয়ে যায়। চিলওয়েল লাল কার্ড নিয়ে মাঠ ছাড়ে। এ ম্যাচে রিয়াল ১০ টা অন টার্গেট শট নিয়েছে। অপর দিকে চেলসি মাত্র ৩টি।
রিয়ালের হয়ে এ ম্যাচে গোল করেন করিম বেনজেমা ও অ্যাসেনসিও। ভিনিসিয়াসের সহযোগিতায় বেনজেমা দারুণ গোল করেন। বদলি হিসেবে নেমে ব্যবধান গড়েন অ্যাসেনসিও।
স্টামফোর্ড ব্রিজে ২-০ গোলের লিড নিয়ে মাঠে নামবে রিয়াল। এদিকে রাতের অপর ম্যাচে এসি মিলান ১-০ গোলে নাপোলিকে হারিয়েছে। ফিরতি লেগে লড়াইয়ের প্রত্যাশা করা যায়।