চ্যাম্পিয়ন রিয়ালের জয়ে শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৭, ২০২২, ০২:৫৫ এএম

চ্যাম্পিয়ন রিয়ালের জয়ে শুরু

সেল্টিককে ৩-০ গোলে উড়িয়ে ১৫তম চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্নযাত্রা শুরু করল রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র, লুকা মদ্রিচ ও এডেন হ্যাজার্ড। 

গত মৌসুমে রেকর্ড ১৪তম শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ। এবারও জয়ে যাত্রা শুরু করেছে মাদ্রিদের অভিজাত ক্লাবটি। ১৫তম শিরোপা জয়ের পথে যাত্রাটি সুন্দর হয়েছে বলাই যায়। হ্যাজার্ড দীর্ঘদিন পর গোল করেছেন। এর চেয়ে মাদ্রিদপ্রেমীদের আনন্দ আরো বেড়ে গেছে। 

এদিকে ম্যানসিটি ৪-০ গোলে সেভিয়াকে হারিয়েছে। আরলিং হালান্ড জোড়া গোল করেছেন। চেলসি ১-০ গোলে দিনাবো জাগরেভের কাছে হেরেছে। ১-১ গোলে সলজবুর্গের সঙ্গে এসি মিলান ড্র করেছে। 

Link copied!