আয়ারল্যান্ড টস জিতে ফিল্ডিং নিল। আগের দিন সিলেটে বৃষ্টি হয়েছে। পিচ সহজ ছিল না। বাংলাদেশ শুরুটা ধীরে করেছে। তবে সোমবার তামিম ইকবালের জন্মদিন। বিশেষ এই দিনে বাংলাদেশের অধিনায়ক ৩১ বলে ২৩ রানে রান আউট হন।
এ রিপোর্ট লেখার সময় ১৯ ওভারে বাংলাদেশ ৯০ রান তুলেছে ১ উইকেটে। ৩ ম্যাচের সিরিজ। প্রথমটি জিতে ১-০ তে এগিয়ে টাইগাররা। আজ জিতলে সিরিজ নিশ্চিত বাংলাদেশের।