জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৪, ২০২২, ১১:৫৪ পিএম

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ শুরু

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের  আয়োজনে   শুরু  হয়েছে   ‘৩৭তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ’।  আজ দুপুরে শহীদ তাজউদ্দিন  আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে  টুর্নামেন্টের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো:  জাহিদ আহসান রাসেল এমপি।

ফেডারেশন  সভাপতি, তথ্য কমিশনার  ড. আবদুল মালেকের সভাপতিত্বে  এবং সাধারন সম্পাদক মো: শাহ আলম সরদারের  সঞ্চালনায় উদ্বোধনী  অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব  মেজবাহ উদ্দিন। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব পরিমল সিংহ এবং   টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

২৮ জুলাই পর্যন্ত পাঁচ দিন ব্যপি এ টুর্নামেন্টে  ৭টি বিভাগ, ৫৪টি জেলা, ৫টি বিশ্ববিদ্যালয়, ২টি শিক্ষা বোর্ড ও ৩টি সার্ভিসেস দলসহ  মোট ৭১টি  দলের ৩১৩জন পুরুষ ও ৬৪জন মহিলাসহ  মোট ৩৭৭জন্য শাটলার  প্রতিদ্বন্দিতা  করছে।

টুর্নামেন্ট  উদ্বোধনের পর  প্রতিমন্ত্রী  ৩ কোটি ৬ লক্ষ টাকা ব্যয়ে শহীদ তাজউদ্দীন আহমেদ উডেন ফ্লোর জিমনেসিয়ামের  আধুনিকায়ন কাজের উদ্বোধন করেন।

Link copied!