জিম্বাবুয়ে সফর শেষ সোহানের

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১, ২০২২, ১২:১১ এএম

জিম্বাবুয়ে সফর শেষ সোহানের

বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়ক নুরুল হাসান সোহান আঙুলের ইনজুরিতে পড়েছেন। ফলে এই সফরে তিনি আর খেলতে পারছেন না। ২ আগস্ট তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি ছিল। সিরিজ ১-১ আছে। গুরুত্বপূর্ণ হলেও উপায় নেই তার।

তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন উইকেটরক্ষক ও ব্যাটসম্যান। গতকাল খেলার সময় হাসান মাহমুদের বল ধরতে গিয়ে চোট পান তিনি।

বাংলাদেশ ম্যাচটি ৭ উইকেটে জিতেছেও। বাংলাদেশের ফিজিও বলেছেন,‘ আমরা আঙুলের এক্সরে করেছি। ফ্র্যাকচার দেখা দিয়েছে। এ ধরণের ইনজুরিতে ৩ সপ্তাহ বাইরে থাকতে হয়। সে শেষ টি টোয়েন্টি ও অবশিষ্ট টুরেও খেলতে পারবে না।’ এদিকে এশিয়া কাপ রয়েছে সামনে। যেটা আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। সেখানেও তিনি খেলতে পারবেন কিনা সংশয় রয়েছে।   

Link copied!