জয় দিয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১০, ২০২২, ০৭:৩২ পিএম

জয় দিয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

হারারেতে তৃতীয় ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়েকে ১০৫ রানে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ে ২-১ এ সিরিজ নিশ্চিত করে থামলো।

৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে চ্যাম্পিয়নশিপের পয়েন্টও যোগ হবে না আগেই জানা গিয়েছিল। কিন্তু পরপর ২টি ওয়ানডে জিতে সিরিজ বগলদাবা করে জিম্বাবুয়ে। বাংলাদেশ আজ আত্মবিশ্বাসী খেলে হোয়াইটওয়াশ এড়িয়েছে। এর আগে টি টোয়েন্টি সিরিজও জিম্বাবুয়ে জিতে নিয়েছিল।

বাংলাদেশ ২৫৭ রানের টার্গেট দিয়েছিল। জবাবে জিম্বাবুয়ে ১৫১ রানে অলআউট হয় ৩২.২ ওভারে। মোস্তাফিজ ৪টি উইকেট নেন। ২টি করে উইকেট অভিষেক ওয়ানডে খেলতে নামা এবাদত ও তাইজুলের।  

এর আগে বাংলাদেশের হয়ে এ ম্যাচে আফিফ ৮১ বলে ৮৫ রান করেন। এছাড়া এনামুল ৭৬ ও মাহমুদউল্লাহ ৩৯ রানে আউট হন। জিম্বাবুয়ের ইভান্স ও জঙ্গি ২টি করে উইকেট নিয়েছেন। 

বাংলাদেশ ওয়ানডে ইতিহাসে ৪০০তম ম্যাচ খেলে ফেলেছে।

 

Link copied!