জয়ের জন্য পাকিস্তানের দরকার ১২০ রান

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৯, ২০২২, ০৭:১৭ পিএম

জয়ের জন্য পাকিস্তানের দরকার ১২০ রান

গলে প্রথম টেস্ট ম্যাচ জয়ের পথে পাকিস্তান। আব্দুল্লাহ শফিক সেঞ্চুরি করে এখনো উইকেটে অপরাজিত রয়েছেন। ৩৪২ রানের টার্গেট। পাকিস্তান আজ প্রথম টেস্টের চতুর্থ দিনে ৩ উইকেটে ২২২ রানে দিন শেষ করেছে।

শফিক ১১২ ও রিজওয়ান ৭ রানে অপরাজিত রয়েছেন। প্রভাত জয়সুরিয়া ২ উইকেট নিয়েছেন। তিনি সময়ের ভয়ঙ্কর বোলার। 

এর আগে এই টেস্টের প্রথম ইনিংসে শ্রীলংকা ২২২ রান করে। জবাবে পাকিস্তান ২১৮ রান তোলে। শ্রীলংকার দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৩৩৭ রান। চান্দিমাল সর্বোচ্চ ৯৪ রান সংগ্রহ করেছেন।

 

Link copied!