গতরাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে হারিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে। ১৮ বলে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলেন অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ খেলতে নামা পাওয়েল।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। আর আজ দ্বিতীয় টি টোয়েন্টিতে জনসন চার্লস ৪৬ বলে ১১৮ রান করেন। ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে ২৫৮ রান সংগ্রহ করে। ৩৯ বলে সেঞ্চুরি তুলেছিলেন তিনি। এছাড়া কাইল মায়ার্স ২৭ বলে ৫১ রান তোলেন।