আজ জিতে সিরিজ নিশ্চিত

টস জিতে আবার ফিল্ডিং নিলেন সাকিব

স্পোর্টস ডেস্ক

জুলাই ১৬, ২০২৩, ০৫:৩৯ পিএম

টস জিতে আবার ফিল্ডিং নিলেন সাকিব

সিলেটে টস জিতে ফিল্ডিং নিয়েছেন সাকিব আল হাসান। ২ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। আজ জিতলে সিরিজ ২-০ তে নিশ্চিত হওয়ার সুযোগ রয়েছে। 

আগের ম্যাচেও টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। আর ম্যাচটি ২ উইকেটে জিতে ১-০ তে লিড নেয় টাইগাররা। 

কাঁধের ইনজুরির কারণে নেই ওপেনার রনি তালুকদার।  বিশ্রামে আছেন পেসার শরিফুল ইসলাম। রনির পরিবর্তে একাদশে আফিফ হোসেন আর শরিফুলের পরিবর্তে খেলবেন পেসার হাসান মাহমুদ।

বাংলাদেশ : সাকিব (অধিনায়ক), লিটন (উইকেটরক্ষক), শান্ত, তাওহিদ হৃদয়, শামীম ,  মিরাজ, আফিফ, তাসকিন , মোস্তাফিজুর , হাসান মাহমুদ ও নাসুম।

আফগানিস্তান : রশিদ  (অধিনায়ক),  গুরবাজ (উইকেটরক্ষক),  জাজাই,  জাদরান,  নবি, নাজিবুল্লাহ ,  জান্নাত, মুজিব ,  ফারুকি, ওমরজাই, ওয়াফাদার ।

Link copied!