হারারেতে আজ বাংলাদেশ ও জিম্বাবুয়ের প্রথম ওয়ানডে ম্যাচ। জিম্বাবুয়ে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে শুরু ম্যাচ। টি টোয়েন্টি সিরিজের পর শুরু ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ।
টি টোয়েন্টি সিরিজ জিম্বাবুয়ে ২-১ ব্যবধানে জিতে নেয়। বাংলাদেশ ওয়ানডেতে দৃঢ় দল। তামিম ইকবালের নেতৃত্বে ভাল কিছুর প্রত্যাশা। প্রথম ম্যাচটি জিতে এগিয়ে যেতে চায় টাইগাররা।
বাংলাদেশ দল : তামিম, লিটন, বিজয়, মুশফিক, মাহমুদউল্লাহ, আফিফ, তাসকিন, মিরাজ, শরিফুল, মোস্তাফিজ, মোসাদ্দেক।
জিম্বাবুয়ে দল : চাকাভা, কাইয়া, মাদেভিরে, মুসাকান্দা, রাজা, সুম্বা, বার্ল, জঙ্গি, নিওয়াউচি, গারাভা, মাসাকাদজা।