টাইব্রেকে জিতে ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৪, ২০২৩, ১২:৪৪ এএম

টাইব্রেকে জিতে ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড

শ্বাসরুদ্ধকর সেমিফাইনাল জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। এফএ কাপের দ্বিতীয় সেমিফাইনালটি ১২০ মিনিট ছিল গোলশূন্য। এরপর টাইব্রেকে ব্রাইটনের বিপক্ষে ৭-৬ ব্যবধানে জিতে ফাইনালে উঠেছে ইউনাইটেড। ৩ জুন ফাইনালে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। এফএ কাপ হবে ম্যানচেস্টার ডার্বি। 

ইউরোপা লিগ থেকে বিদায় নিয়ে মন খারাপ ছিল ইউনাইটেড কোচ এরিক টেন হাগের। এখন তার মন কিছুটা হলেও ভাল। তবে ফাইনালে ভয়ঙ্কর ম্যানচেস্টার সিটি। যারা ফর্মের তুঙ্গে।

এদিকে শনিবার আলজেরিয়ান তারকা রিয়াদ মাহরেজের হ্যাট্টিকে শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে  এফএ কাপ ফুটবলের ফাইনালে উঠেছে ম্যানচেষ্টার সিটি।  লন্ডনের ওয়েম্বলিতে আসরের সেমিফাইনালে ম্যান সিটি ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের লিগের দল শেফিল্ড ইউনাইটেডকে। ২০২০, ২০২১ ও ২০২২ সালের আসরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিলো ম্যান সিটিকে। 

Link copied!