টি টেনে তামিমের নাম

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২২, ০৮:১২ পিএম

টি টেনে তামিমের নাম

ক্যারিয়ারের দ্বিতীয়বারের মত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে টি-টেন লিগ খেলতে পারেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য  টি-টেন লিগ প্লেয়ার ড্রাফটে আছেন তামিমের। আগামী নভেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্টটি। 

সদ্য সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আয়োজকরা প্লেয়ার ড্রাফটের তালিকায় তামিমের নাম নিশ্চিত করেছে। সেই ড্রাফটে আরও আছে, জেসন রয়, ডেভিড মালান, নাজিবুল্লাহ জাদরান, রেজা হেনড্রিক্স এবং জেমস ভিন্সের মতো অন্যান্য বিদেশী খেলোয়াড়রও। 

টি-টেনের দল বাংলা টাইগার্স, ইতোমধ্যে আইকন ও অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম নিশ্চিত করেছে।

Link copied!